1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Title :
ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা ! বজ্রপাতে সাহেব আলী মাঝির ৫টা গরুর মর্মান্তিক মৃত্যু! যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ সাড়ে চার মাসেই ২০০০ ধর্ষণ মামলা আদালতে ঝুলে আছে! আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেল আলোচিত ধ*র্ষক!

মাদক সহ কালাইয়ার সাহিদা, গলাচিপার জাফর ও কক্সবাজারের হাসিনা সালাউদ্দিন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ Time View

এম জাফরান হারুন,নিজস্ব প্রতিবেদক,
পটুয়াখালী:

১ কেজি গাঁজা সহ বাউফল উপজেলার কালাইয়া বাজারের বাসিন্দা মোঃ মনির সরদারের স্ত্রী মাদক কারবারি মোসাঃ সাহিদা বেগম (৩০) সহ ৮০০ পিচ ইয়াবা সহ গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ জাফর হাওলাদার (৪০) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা সিকদারপাড়া বড়বাড়ির বাসিন্দা মৃত মোঃ ইব্রাহিমের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৫০) ও একই এলাকার বাসিন্দা মোঃ আবুল কালামের ছেলে মোঃ সালাউদ্দিন (২১) আটক হয়েছে।

বাউফল থানা পুলিশ জানান, শনিবার (২৫শে নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে এসআই ফিরোজ আল মামুন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স কালাইয়া বাজারের পুকুরপাড় সংলগ্ন মাদক কারবারি সাহিদার ঘরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে আটক করে। পরে মাদক মামলা দিয়ে রোববার কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও জানা যায়, আটককৃত সাহিদা বেগমের আশপাশে অনেক চিহ্নিত মাদক কারবারি রয়েছে। তারা বড় বড় চালান নিয়ে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছেন। এবং প্রায়ই মাদক নিয়ে আটক হয়ে কারাগারে গিয়ে দ্রুততম ফিরে এসে পুনরায় মাদক ব্যবসায় নিয়োজিত হন। তাদের শেল্টারদাতা বড় বড় মাথা বলে জানা গেছে।

এদিকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কালাইয়া-ঢাকাগামী লঞ্চযোগে কক্সবাজারের চিহ্নিত মাদক কারবারি একটা মহিলা ও একটা যুবক বাউফলে আসছে এবং ইয়াবাগুলো গলাচিপার চিহ্নিত মাদক কারবারি জাফর হাওলাদারকে সুকৌশলে দিয়ে চলে যাবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি লঞ্চঘাটে অবস্থান নেন। রোববার (২৬শে নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে লঞ্চটি এসে নিমদি ঘাটে নোঙ্গর করে এবং অন্যান্য যাত্রীদের সাথে ওই মহিলা ও যুবক লঞ্চ থেকে নেমে পল্টনে আসে। এসময় গলাচিপার চিহ্নিত মাদক কারবারি জাফর হাওলাদার রিসিভ করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদের আটক করে। এবং তাদের তল্লাশী করে এসময় তাদের সাথে ব্যাগের ভেতর থেকে দুই পোটলায় কালো কসটিপে মোড়ানো মোট ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved