1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী

বাউফলে শফি হত্যা চেষ্টার দুই আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৬ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী এলাকার বাসিন্দা মোঃ শফি মৃধাকে হত্যা চেষ্টার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বাউফল থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই ২০২৩ ইং রোজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় একদল সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শফি মৃধাকে বগার শাপলাখালী আদম আলী খানের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর বর্বরোচিত ভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক অবস্থা খারাপ দেখে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে সাময়িক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার স্বার্থে দ্রুত ঢাকা পাঠিয়ে দেন। সেখানে এখন চিকিৎসা নিয়ে শফি মৃধা মোটামুটি সুস্থ রয়েছেন।

তারই ধারাবাহিকতায় শফি মৃধার বড় ভাই মোফাজ্জল মৃধার সহধর্মিণী মোসাঃ শিল্পী বেগম বাদী হয়ে পটুয়াখালী আদালতে নালিশ করলে তা আমলে নিয়ে আদালত বাউফল থানাকে হত্যা চেষ্টা মামলা রুজু করার নির্দেশ দেন। পরে মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার কে ১নং, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান কে ২নং সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা রুজু করে। ওই রাতেই মামলার আইয়ু এসআই ফিরোজ আল মামুন ও তার সঙ্গীয় ফোর্স বগা গিয়ে ৫নং আসামি বর্তমান মেম্বার মোঃ সাইদুল ইসলাম সুমন মৃধাকে ও ১১নং আসামি নিজাম বয়াতি কে গ্রেফতার করা হয়।

এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে মামলার আইয়ু এসআই ফিরোজ আল মামুন বলেন, আজ বুধবার সকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved