1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী!

কটিয়াদীতে ইউপি উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৮ Time View

নাঈম ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলাধীন লোহাজুরি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীতা জানান দিয়ে মত বিনিময় সভা করেন বর্তমান কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের অত্যন্ত বিশ্বস্ত ও কটিয়াদী উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম।

জানা যায়, লোহাজুরি ইউনিয়ন পরিষদের ৬ষ্ঠ বার নির্বাচিত চেয়ারম্যান এম এ রাজ্জাক মারোয়া স্ট্রোক জনিত কারনে মৃত্যু হওয়ায় ৯ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন ।

সেই ধারাবাহিকতায়, সোমবার রাত ৮ টায় লোহাজুরি পূর্বচর পাড়াতলা মুন্সী আব্দুল হেকিম কারিগরি মহাবিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা
জয়নাল আবেদীন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে সাইফুল ইসলাম বলেন লোহাজুরিতে গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে উপ-নির্বাচনে নির্বাচিত হলে আড়াই বছরে বর্তমান সংসদ সদস্যের সহযোগিতায় তার চেয়ে দিগুন উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

সাইফুল ইসলাম-কে সমর্থন জানিয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক বিআরডিবির চেয়ারম্যান সিরাজ উদ্দিন বকুল, ১নং ওয়ার্ড ইউপি সদস্য বাতেন মোড়ল,লোহাজুরি ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মিয়াদ হাসান, লোহাজুরি ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক খুর্শিদ উদ্দিন,৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মেজবাহ উদ্দিন স্বপন, ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেন কবির সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved