1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগে জালিয়াতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৪ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক:

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগে জালিয়াতি

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে চাকরি প্রার্থী চারজন আটক হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত চার পরীক্ষার্থী হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এসকে নুরুজ্জামানের ছেলে এসকে মনিরুজ্জামান, একই উপজেলার মণ্ডলগাতি গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম, নাগড়া গ্রামের জামাল মুন্সির ছেলে সজিব হোসাইন এবং সদর উপজেলার আমুড়িয়া গ্রামের ওয়াহাব আলির ছেলে মিরাজ হোসেন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের আওতায় ১১-১৭ গ্রেডভুক্ত মোট ৬টি পদের বিপরীতে ৭১ জন নিয়োগের জন্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে রোববার মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে আহ্বান জানানো হয়। সেখানে মৌখিক পরীক্ষা চলাকালে অভিযুক্ত চার প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা সমন্বয় করতে গেলে সামঞ্জস্যতা না পাওয়ায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্তরা স্বাস্থ্য সহকারী পদের জন্যে আবেদন করলেও শুক্রবারে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় তারা প্রক্সি পরীক্ষার্থী নিয়োগ করে। একেক জনের বিপরীতে দুই লাখ টাকা নিয়ে প্রক্সি পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষা শেষে শনিবার রাতে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থী হিসেবে অভিযুক্ত প্রার্থীদের নাম প্রকাশ হলে তারা রোববারের মৌখিক পরীক্ষায় সশরীরে অংশ নিতে গেলে আটক হয়।

তবে অভিযুক্ত চাকরিপ্রার্থীদের পক্ষে কারা লিখিত পরীক্ষায় কারা অংশ নিয়েছে সেটি সম্পর্কে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়নি। একাধিকবার মাগুরা সিভিল সার্জনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী নিয়োগের সঙ্গে জড়িত থাকায় ৪ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved