1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার!

মানিক মির্জা – এক ভয়ংকর প্রতারকের গল্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৪৯ Time View

মুহসিন মিয়া শাহিন- স্টাফ রিপোর্টার

রাঙ্গুনিয়ার উপজেলার বাসিন্দা তৌহিদুল ইসলাম মানিক প্রকাশ মানিক মির্জা; যদিও স্থানীয়দের অভিমত তার পৈতৃকভিটা রাঙ্গুনিয়া নয়, এমনকি স্থানীয় ধণাঢ্য এক পরিবারের কন্যাকে ভাগিয়ে নিয়ে গিয়ে পরবর্তীতে এখানে বসতি গেড়েছে বলেও তথ্য পাওয়া যায়।

মানিক মির্জা দীর্ঘদিন ধরে প্রবাসে জাল পাসপোর্ট তৈরী, ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে দেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে টার্গেট করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা! এছাড়াও নানান অবৈধ কর্মকান্ডে জড়িত থাকায় থেকে প্রায় তিন বছর আরব আমিরাতে হাজতবাস করে মানিক; পরবর্তীতে নানান মাধ্যমে জেল থেকে বেরিয়ে সেখান থেকে পাড়ি জমায় কাতারে।

দুর্নীতি ও অবৈধ কর্মকান্ডের সকল নাড়িনক্ষত্র জানা আছে মানিক মির্জার, আর তাই জেল থেকে বেরিয়েও শুরু করেছে নিত্যনতুন কৌশলে প্রতারণা; যার শিকার হয়েছে অসংখ্য অসহায় মানুষ এমনকি বহু শিক্ষিত শ্রেণীও বোকা বনে গিয়েছে তার চল-চাতুরীর কাছে!
এছাড়াও বিয়ের পরও আছে অসংখ্য নারীঘটিত কেলেংকারীর অভিযোগ! বর্তমানে নানান জন থেকে ব্যবসার নামে ও পারিবারিক সমস্যা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ধার করে পালিয়ে বেড়াচ্ছে মানিক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান – পাওনাদার ও তার অর্থ কেলেংকারীর শিকার ব্যক্তিদের সাথে সে কিছুদিনের মধ্যেই সবরকম যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় এবং অন্য কোন মাধ্যমে যোগাযোগ করতে গেলে নানানরকম আবেগতাড়িত গল্প ও সহানুভূতির আশ্রয় নেয়; পরবর্তীতে মূল বিষয় ফাঁস হলে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে ভুক্তভোগীকে জীবননাশের হুমকী পর্যন্ত দেয় যার কিছু রেকর্ড এই প্রতিনিধির হাতে এসে পৌঁছেছে! এ বিষয়ে What’s App বা ইমোতে মানিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিদেশে পালিয়ে থাকা প্রতারক মানিক মির্জাকে আইনের আওতায় আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved