1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃ/ত্যু! বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম বিলুপ্তির পথে সমন্বয়ক শব্দটি!

খুলনার দৌলতপুর থেকে হারিয়ে যাওয়া মধ্যবয়সী প্রতিবন্ধী  নারী দেড় বছর পর  ফিরে পেল তার আপন ঠিকানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৯০ Time View

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি।। 

খুলনার দৌলতপুর থেকে হারিযে যাওয়া মানষিক ও শারীরিক প্রতিবন্ধী মধ্যবয়সী নারী দেড় বছর পর ফিরে পেলো তার আপন ঠিকানা। পাইকগাছায়র উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা তুহিন তাকে পরিবারের হাতে তুলে দেন। এনিয়ে গত একবছরে তিনি তিনজন প্রতিবন্ধীকে পরিবারের কাছে তুলে দিয়েছেন। দেড় মাস যাবৎ তার হেফাজাতে রয়েছে ৩০ বছরের বাক ও শারীরিক প্রতিবন্ধী আরও এক যুবক।

  জানা যায়,সাতক্ষীরার পদ্ম পুকুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে খোদেজা বেগম (৫০)। বাগেরহাটের মৃত  নুর মোহম্মদ গাজীর স্ত্রী। সংসারে রয়েছে এক ছেলে মোশাররফ (২০) ও এক মেয়ে রেশমা (১৮)। সে মানষিক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ২০২৩ সালের প্রথম দিকে খুলনার দৌলতপুর থেকে হরিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। রোববার রাতে ভিলেজ পাইকগাছার  বাসন্তী মন্দিরে দেখে স্থানীয় তুষার মন্ডল লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগুজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কেএম আরিফুজ্জামান তুহিন কে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন।  তিনি ঘটনাস্থল থেকে নিয়ে তার বাড়ীতে নিয়ে  যায়। তার কাছ থেকে জেনে শুনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার  গাবুররা ইউপি চেয়ারম্যানের কাছ থে ঠিকানা সংগ্রহ করেন। এবার তিনি পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ডেকে এনে সোমবার তার আপন ভাই শহিদুল ইসলামের হাতে তাকে তুলে দেন।এ নিয়ে  গত এক বছরে ২ জনকে নিজ পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন। তার হেফাজাতে  আরও এক প্রতিবন্ধী যুবক দেড়বছর ধরে রয়েছে। তার এ প্রতিবন্ধীদের নিয়ে এসব কাজ করার কারণে ইতোমধ্যে তিনি প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাতি পেয়েছেন। চেঅরম্যান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব মানুষের কথা কেউ ভাবেনা,তাদের পছে কেউ থাকেনা একারণে আমি প্রতিবন্ধীদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved