1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃ/ত্যু! বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম বিলুপ্তির পথে সমন্বয়ক শব্দটি!

পাইকগাছা উপজেলা পরিষদের বিজয়, আনন্দ মোহন বিশ্বাস চেয়ারম্যান ,ভাইস-চেয়ারম্যান বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩০০ Time View

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি,

খুলনার পাইকগাছায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী চিংড়ি মাছ প্রতীকে ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু মোটরসাইকেল প্রতীকে পান ৩১ হাজার ২৭৮ ভোট।

অপরদিকে পালকি প্রতীকে ১৮ হাজার ১৬৬ ভোট পেয়ে প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম যুবলীগ নেতা সুকুমার ঢালী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮২০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক অনিতা রাণী মন্ডল ফুটবল প্রতীকে ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৪ ভোট।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৭ টি কেন্দ্রে বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার সবখানে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved