1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

মিরপুরে ছাত্র হত্যায় সাবেক ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার পারভেজ গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৬৬ Time View

মিরপুর প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. ইমরান হোসেন আকাশ (২২) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগ এনে গত ২৭ আগস্ট ২০২৪ তারিখ রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা বেবি।

এই মামলার প্রেক্ষিতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর থেকে ঢাকা মহানগর উত্তর ৩ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও পল্লবীর কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের লিডার মুস্তাফিজুর রহমান পারভেজ (মাইরা দে পারভেজকে) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

মোস্তাফিজুর রহমান পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার পাশাপাশি, বিগত সরকারের আমলে মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণ, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ এমন কোন অপকর্ম নেই যা করেন নাই তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর নেমে আসত বর্বর নির্যাতন এমনকি মিথ্যা মামলার পাহাড়। এই কুখ্যাত সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন থানায় একাধিক মামলারও রয়েছে।

বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পল্লবী থানা পুলিশের সহযোগিতায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এলাকায়। তার অত্যাচার থেকে মুক্তি পেতে থানায় মামলা করলে, উল্টো ভুক্তভোগীকেই করা হতো হয়রানি। তার অত্যাচারের হাত থেকে রক্ষা এলাকার রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মীরা, ব্যবসায়ী ও অসাধারণ জনতাও।

এছাড়া, এলাকায় অনুমোদনহীন একটি মাল্টিপারপাস সমিতি পরিচালনা করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই পারভেজ। আবার চাকরির প্রলোভন দেখিয়ে তার সমিতির অফিসে ডেকে এনে বিভিন্ন নারীকে জোরপূর্বক করা হতো ধর্ষণ। এরকম ধর্ষণের শিকার এক নারী রাজধানীর পল্লবী থানায় মামলাও করে এই পারভেজের বিরুদ্ধে।

তবে, গতকাল এই কুখ্যাত কিশোর গ্যাং লিডার মাইরা দে পারভেজকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরেছে এলাকায়। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। এমনকি তার গ্রেফতারের পরপরই এলাকায় মিষ্টি বিতরণ করেন অনেকে। এই গ্যাং এর বাকি সদস্যদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এমনকি, সেই সময় পারভেজের নানা অপকর্ম নিয়ে মানববন্ধন আর একাধিক টেলিভিশন ও পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হলেও। রাজনৈতিক প্রভাবে একদিনের জন্যেও তাকে গ্রেফতার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মোস্তাফিজুর রহমান পারভেজকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved