1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪

বাউফলে নারী নির্যাতন সহ শ্লীলতাহানির ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৩২৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলায় নারী নির্যাতন সহ শ্লীলতাহানির ঘটনায় মোঃ ইমরান মৃধা নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইমরান মৃধা (৩২), আদাবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা মৃত ফোরকান মৃধার ছেলে। ইমরান ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।

এব্যাপারে ভুক্তভোগী পরিবারের মধ্যে বাদী মোসাঃ রুনু বেগম বলেন, আসামীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী লোক। তারা আমাদের কবরস্থান ভেঙে ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। তাতে আমি বাধা বিপত্তি করলে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে আহত করে এবং আমার পড়নের কাপড় চোপড় টেনে হিঁচড়ে ছিড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। পরে আমার গলায় থাকা স্বর্নের চেইন সহ মোটা অংকের টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তাই বাউফল থানায় চলতি মাসের গত ৯ জানুয়ারি এক নাম্বারে ইমরান মৃধার নাম উল্লেখ সহ ৫ জনের নাম দিয়ে আরও অজ্ঞাত ৫/৬ কে আসামি করে এজাহারের জন্য লিখিত আবেদন করলে মামলা দায়ের হয়। আমি সবার গ্রেফতার পূর্বক বিচার দাবি করছি।

এবিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়। যাহার নং ৬, তারিখ-১১/০১/২০২৫ ইং। ১নং আসামী ইমরান মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বিভিন্ন অভিযোগ রয়েছে থানায়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved