1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী

মিরপুরে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৮ Time View

আরিফুজ্জামান (সাগর)

রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম সাকিব (২০) ও মোঃ রুবেল (৩২)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ০১:৩০ ঘটিকায় মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানার সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন সন্দিগ্ধ ব্যক্তিকে তল্লাশীর উদ্দেশে দাঁড়ানোর জন্য সংকেত দেয় টিমের পুলিশ সদস্যরা। তখন ব্যক্তি দুজন পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ ব্যক্তিদ্বয়কে আটক করে এবং তাদেরকে দৌঁড়ে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত হতে একটি পুরাতন ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিদ্বয় উক্ত ৩০ রাউন্ড গুলির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। উক্ত ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে উল্লিখিত ৩০ রাউন্ড গুলি নিজেদের হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved