1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

গলাচিপায় সেই চাচার হাতে খুন হওয়া মামলায় খুনি ৪ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা শামীম (৩০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন, কুদ্দুস সিকদার (৫৫), তার স্ত্রী রেহেনা বেগম (৪৮), পুত্র এনামুল সিকদার (২৩) ও মেয়ে সুখী বেগম (২৫)।

পটুয়াখালী র‍্যাব- ৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর তথ্য অনুসারে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ফজলু সরদারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১২। পরে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। রবিবার সকালে তাদের পটুয়াখালীর গলাচিপায় নিয়ে আসা হয়।

জানা গেছে, চলতি মাসের গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গলাচিপা উপজেলার গ্রামর্দন গ্রামে চাচা কুদ্দুস সিকদার বিরোধীয় জমিতে বসতঘর তুলতে গেলে ভাতিজা শামীম সিকদারসহ কয়েকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং তিনজন গুরুতর আহত হন। পরে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার (১৫ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় নিহতের মা করফুল নেছা বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া চারজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মো. সৈয়দউজ্জামান বলেন, শামীম হত্যার ঘটনায় গলাচিপা থানায় মামলা হলে প্রযুক্তি ও র‍্যাবের সহায়তায় আসামিদের পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved