1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

অবশেষে ২৩ দিন পর ধর্ষক ফিরোজ মিয়ার ছেলেকে ভুট্টাক্ষেত থেকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৩২ Time View

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি

মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ফিরোজ মিয়াকে পালাতে সহায়তা করায় এবং গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করায় তার ছেলে সাব্বির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের ভুট্টাক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ফিরোজ মিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১০) টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় প্রতিবেশী নুর ইসলাম,ইউনুস আলী,আলম হোসেন,খোরশেদ আলম,আব্দুল মালেক মিয়া সহ কয়েকজন গ্রাম্য মাতাব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিশ করেন। সালিশে ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

ঘটনার ১৯ দিন পর ৮ মার্চ শিশুটির মা পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান।

ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করার পর তার বাবাকে পালাতে সহায়তা করে বলে পুলিশ জানায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত দিয়ে বলেন,গ্রেফতার শেষে আসামিকে আজ বুধবার বিকাল বেলা জেলহাজতে পাঠানো হয়েছে।বাকী আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved