1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু !

এবারে পরিকল্পিতভাবে ডোমারের সিনিয়র সাংবাদিক রাজাকে হাত-পা বেঁধে হত্যার উদ্দেশ্যে হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ Time View

মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ও পুলিশের সহযোগীতায় ওই সাংবাদিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সাংবাদিক ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা জানান, দীর্ঘদিন ধরে মডেল স্কুল পাড়ার মশিয়ার রহমানের ছেলে রাসেল একই এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উভয়ের সংসারে অশান্তি দেখা দেয়। এ নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মশিয়ার ও তার ছেলেরা তাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। অসুস্থ সাংবাদিক রাজা যেতে অনাগ্রহ প্রকাশ করলে তারা জোড়পূর্বক মোটরসাইকেলে তুলে সেই এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে পরকিয়ায় জড়িত নারীর পিতা তরিকুল ও মশিয়ারের পরিবারের লোকজন সহ সাংবাদিককে খুঁটিতে বেধে ফেলে এবং মুখ বেঁধে হত্যার উদ্দেশ্যে নির্যাতন শুরু করে। এ সময় সাংবাদিকের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন সন্ত্রাসী বাহিনীরা।
এ ঘটনায় সাংবাদিক রাজাকে রক্ষা করতে গেলে স্বাধীন নামের এক যুবকও হামলার শিকার হন। দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাধীনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আসলে এই বিষয়টি গোপাল সাংবাদিক সমাজে নাড়া দিয়েছে প্রকাশ্যে দিবালকে একজন গণমাধ্যম কর্মীকে এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে হাত, পা বেঁধে গাছের খুটির সাথে বেধর্ম নির্যাতন চালান। তবে এ বিষয়ে কথা হয় ডোমার থানার অফিসের ইনচার্জ আরিফুল ইসলামের এর সাথে তিনি বলেন আমার এই প্রশাসন তে নাকি মুমূর্ষ অবস্থায় পেয়ে উদ্ধার করে চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি করেছি। এবং ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার পরিবার কেউ এখনো অভিযোগ জানায়নি থানায় যদি অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি সচেতন মহলের নজরে আসলে, সচেতন মহল বলতেছেন যেখানে একজন সাংবাদিকের কোন নিরাপত্তা নেই সাংবাদিকদের এভাবে মারধর করতে পারে সে দেশে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে এ কথা থেকেই যায়। দ্রুত সন্ত্রাসী বাহিনী ও যারা এই হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved