1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

বালাসি ঘাটে নৌকায় তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট এলাকায় নৌকাভ্রমণের সময় প্রেমিকের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।

এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সাদিকুল ইসলাম কনক (২৫)–কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী প্রেমিক সাদিকুলের সঙ্গে বেড়াতে গিয়ে বালাসি ঘাটে যান।

পরে নৌকায় ঘুরতে ঘুরতে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রেমিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর তরুণী নিজেই ফুলছড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কনককে গ্রেফতার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved