1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর

ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৪১ Time View
ফাইল ছবি

২০২০ সালের এইচএসসি পরীক্ষা বাতিল করেছে সরকার। তবে অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের গড় করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই এই ফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।’

এদিকে এই পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিচ্ছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষা অনলাইন নাকি অফলাইনে নেওয়া হবে সে সিদ্ধান্ত পরে নেবে বিশ্ববিদ্যালয় পরিষদ। তবে অনলাইনেই এই পরীক্ষা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানোন্নয়ন পরীক্ষার শিক্ষার্থীরা এই মূল্যায়নে বাড়তি সুবিধা পাবে গড় মূল্যায়নের কারণে এছাড়া বিষয় পরিবর্তন ও ফেল করা শিক্ষার্থীরাও এই মূল্যায়নে ফলাফলের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved