1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যাপন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ বাউফলে খালে হাত রশি দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, সঙ্গে ইট বাঁধা বস্তা! বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন

সরকারকে আর সময় দিতে চান না খসরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৯৯ Time View

এই সরকারকে আর সময় দেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে, ভোট ডাকাতি ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি একাংশ আয়োজিত এক আলোচনা সভায় মোবাইলে যুক্ত হয়ে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ তাদের দেয়া ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখতে চায়। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ভোট ডাকাতির কারণে। সরকার কিছুদিন আগে ঢাকা-৫ আসনে ভোট ডাকাতি করেছে। এর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি করেছে। এখন উত্তরায় (ঢাকা-১৮ উপনির্বাচন) ভোট ডাকাতির প্রস্তুতি চলছে। সেখানে ইতোমধ্যে দুর্বৃত্তরা বিভিন্ন রকমের কার্যক্রম চালাচ্ছে। এর প্রতিবাদে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর বসে থাকলে হবে না।’

খসরু বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে মুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ আজকের ধর্ষণ থেকে মুক্ত হতে চাচ্ছে, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হতে চাচ্ছে, আইনের শাসন ফিরে পেতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনে রক্ষার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে।’

ঢাকা-১৮ উপনির্বাচনের দিকে জনগণকে চোখ রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘একটি নির্বাচিত সরকার আমরা দেখতে চাই। একটি নির্বাচিত সংসদ আমরা দেখতে চাই। এই অনির্বাচিত সরকার বছরের পর বছর দেশ চালিয়ে যাচ্ছে। জনগণকে বাইরে রেখে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করে তারা দেশ চালিয়ে যাচ্ছে। আর সেটা চালাতে একটা ভয়-ভীতি পরিস্থিতি তৈরি করেছে।’

তিনি বলেন, ‘এই সরকারকে আর সময় দেয়া যাবে না। উত্তরায় ভোট চলছে। আপনার চোখ রাখুন উত্তরা ভোটের দিকে। সেখানে যদি ভোট ডাকাতি হয়, তাদের প্রতিহত করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।’

এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসির সভাপতিত্বে মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বিভাগীয় সম্পাদক হালিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved