1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক!

বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৯৯ Time View
ছবি- সংগৃহীত

জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। সাকিব আল হাসানের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৯ অক্টোবর।নিষেধাজ্ঞা উঠে গেছে, সাকিব ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নিষেধাজ্ঞার বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে।

এবার ফেরার পালা। সাকিবের অপেক্ষায় গোটা দেশ। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরছেন দেশ সেরা এই অল-রাউন্ডার। কাতার এয়ারলাইন্স যোগে রাত বৃহস্পতিবার রাত ২টায় সপরিবারে সাকিবের দেশে ফেরার ব্যপারটি নিশ্চিত করেছেন বিসিবি‘র বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

‘৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ২টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব।’

সাকিবের ক্রিকেটে ফেরার কথা ছিল অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে। সেই সিরিজ দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেট দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি।

নভেম্বরের শেষ সপ্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিত হবার কথা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। তা অনুশীলনে ফেরা আর নিজেকে প্রস্তুত করার জন্যই আগে ভাগে ফিরছেন সাকিব।।

যদিও শ্রীলঙ্কা সিরিজে খেলার জন্য গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব। এরপর নিবিড় অনুশীলনের জন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্বাবধানে চলে যান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। বেশ কিছুদিন অনুশীলনের পর সফর স্থগিত হয়ে যাওয়ায় দেশ ছাড়েন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved