1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে!

ভাতিজার জমি দখলের অভিযোগ চাচার বিরুদ্ধে, একের পর এক মামলায় বিপর্যস্ত আবু রায়হান রাকিবের পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদক:

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা মোঃ আবু সাঈদের বিরুদ্ধে ভাতিজা আবু রায়হান রাকিবের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জমি দখলের পর উল্টো ভাতিজা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এতে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে চাপের মুখে পড়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবু রায়হান রাকিবের জমি নিয়ে তার চাচা মোঃ আবু সাঈদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, চাচা আবু সাঈদ জোরপূর্বক ভাতিজার জমি দখলে নেওয়ার পর ৫ মে ২০২১ তারিখে জমিজমা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জানুয়ারি ২০২৩ তারিখে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ওয়ারেন্ট জারি করেন।

শুধু জমিজমা সংক্রান্ত বিরোধই নয়, ৮০ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করেও বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, উক্ত ৮০ হাজার টাকা পাওনার বিপরীতে ১১ মে ২০২১ তারিখে ২০ লাখ টাকার আরেকটি মামলা দায়ের করা হয়। ওই মামলাতেও ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে ওয়ারেন্ট জারি হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সামান্য অর্থনৈতিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একের পর এক মামলা-মোকদ্দমায় জড়িয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে তোলা হয়েছে। মামলা পরিচালনার খরচ, আদালতে যাতায়াত এবং গ্রেপ্তারি পরোয়ানার আতঙ্কে পরিবারটি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আবু রায়হান রাকিব ও তার পরিবার এলাকায় ভালো ও শান্তিপ্রিয় পরিবার হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে পরিবারটির ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

স্থানীয় সচেতন নাগরিকদের অভিমত, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে কোনো ব্যক্তি যেন অন্যের সম্পত্তি দখল কিংবা মামলা-মোকদ্দমাকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজর দেওয়া জরুরি।

ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত, জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের নিরপেক্ষ নিষ্পত্তি এবং হয়রানিমূলক মামলা হয়ে থাকলে আইনানুগ প্রতিকার প্রত্যাশা করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার ও নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।

স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে আরো যোগাযোগ করিয়া জানা যায় যে, তাহার চাচা মো: আবু সাঈদ একজন ভূমিদস্যু তাদের টাকা-পয়সা জায়গা- জমি আত্মসাৎ করার জন্য তাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে ওয়ারেন্ট করে ফেলেন ।আবু রায়হান রাকিব খুবই ভালো এবং ভদ্র ছেলে বর্তমানে তিনি ও তার পরিবার খুবই সমস্যার মধ্যে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved