1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য

বরগুনায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় নেতার মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও বরগুনা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুভাষচন্দ্র হাওলাদার বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

গতকাল বুধবার বেলা তিনটায় সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সুভাষ চন্দ্র হাওলাদার সাংবাদিকদের সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ (বামনা পাথরঘাটা বেতাগী) আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির কথা তুলে ধরেন আর বলেন, একসময় আমিও গরিব ছিলাম। কিন্তু পরিশ্রম করে আজ প্রতিষ্ঠিত হয়েছি। এখন মানুষের পাশে থেকে কাজ করছি। দলের সুনামের জন্য কাজ করছি। তবে আজ যারা গরিব আছে আগামী ২০ বছর পরে তারাও প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বরগুনার উন্নয়নের লক্ষ্যে কাজ করব।

সভায় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম, বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিকুর রহমান ইমরান প্রমুখ ।‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved