1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

রূপগঞ্জে দেশবাংলা সংগঠনের উদ্যাগে ডেঙ্গুসহ সকল মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪০৪ Time View

মো: রাসেল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের বিরাব গ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২১ জুলাই শুক্রবার দেশবাংলা সংগঠনের সভাপতি, দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ আবু কাউসার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন দেশবাংলা সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ প্রধান, সদস্য মোঃ আবু হানিফা, মোঃ লিয়াকত প্রধান, হাফেজ আসাদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ তোফাজ্জল প্রধান, রেজাউল করিম, দেলোয়ার হোসেন, মোঃ কাজন মিয়া, বাবু প্রধান, আলামিন প্রধান, বাদশা মিয়া, নূর উদ্দিন, মোঃ উজ্জল, মোঃ মাশকুর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আবু কাউসার বলেন, আমাদের সংগঠন একটি অ-রাজনৈতিক সংগঠন, আমাদের সংগঠনে প্রায় ৭০/৭৫ জন সদস্য আছে। যারা স্বেচ্ছায় শ্রম দিতে আগ্রহী এরকম যুবকদের নিয়ে প্রতি সপ্তাহে ছুটির দিনে মাসব্যপী ডেঙ্গু ও এডিস মশা আবাসস্থল ধ্বংস কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের গ্রামের আশে পাশে যে সকল পুকুরে কচুরিপানা বা মশার বংশ বিস্তার করতে পারে এমন আবদ্ধ জলাশয় পরিস্কারের মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।
পরে ডোবা, নালা ও মজা পুকুর পরিস্কার করে প্রায় ৪ মন মাছের পোনা ছাড়া হয়। কার্যক্রম শেষে এক প্রিতি ভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved