1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

মামলা তুলে নিতে বাদীকে হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামীরা। বিভিন্ন সময় বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে (২৫ জুলাই) বিকালে গাইবান্ধা সমবায় মার্কেটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী মোঃ বকুল মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বকুলের বড় ভাই জাহাঙ্গীর আলম, মনছুর রহমান, ভাবী রুনা বেগম, মেয়ে আমেনা আক্তার বিথি প্রমুখ। লিখিত বক্তব্যে বকুল বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা রাস্তাঘাটে যখন যেখানে পায় হুমকি ধামকি দিচ্ছেন। এছাড়াও মামলার স্বাক্ষীদেরকে স্বাক্ষী দিতে বাঁধা প্রদান করছেন। এদিকে আসামী পক্ষের লোকজন বলে বেড়াচ্ছেন, যেকোন মহূর্তে ভিকটিমকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করবেন তারা।। প্রসঙ্গতঃ গত ২ জুলাই বাদী বকুল মিয়ার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মোছাঃ আমেনা আক্তার বিথিকে প্রাইভেট শিক্ষকসহ তিনজন আসামী বাড়ী থেকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এঘটনায় ৬ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার পর এক আসামীকে গ্রেফতার করলেও অন্যান্য আসামীরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪৫৬ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামীরা।

বিভিন্ন সময় বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে (২৫ জুলাই) বিকালে গাইবান্ধা সমবায় মার্কেটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী মোঃ বকুল মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন বকুলের বড় ভাই জাহাঙ্গীর আলম, মনছুর রহমান, ভাবী রুনা বেগম, মেয়ে আমেনা আক্তার বিথি প্রমুখ।

লিখিত বক্তব্যে বকুল বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা রাস্তাঘাটে যখন যেখানে পায় হুমকি ধামকি দিচ্ছেন। এছাড়াও মামলার স্বাক্ষীদেরকে স্বাক্ষী দিতে বাঁধা প্রদান করছেন।
এদিকে আসামী পক্ষের লোকজন বলে বেড়াচ্ছেন, যেকোন মহূর্তে ভিকটিমকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করবেন তারা।।

প্রসঙ্গতঃ গত ২ জুলাই বাদী বকুল মিয়ার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মোছাঃ আমেনা আক্তার বিথিকে প্রাইভেট শিক্ষকসহ তিনজন আসামী বাড়ী থেকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এঘটনায় ৬ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়।
মামলার পর এক আসামীকে গ্রেফতার করলেও অন্যান্য আসামীরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved