1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

সাড়ে তিন লাখ ডলার স্কলারশিপ পেলেন সিলেটের মেয়ে শামসি মুমতাহিনা মম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৫৬ Time View

সিলেট প্রতিনিধি

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী শামসি মুমতাহিনা মম আমেরিকার প্রখ্যাত ব্রান্ডেইজ ইউনিভার্সিটি থেকে সাড়ে তিন লাখ ডলার স্কলারশিপ পেয়েছে।ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে স্কলারশিপ হিসেবে প্রতি বছর ৮৭ হাজার ইউএস ডলার দেবে।টানা চার বছর স্কলারশিপ নিয়ে এই ইউনিভার্সিটিতে নিউরোসাইন্স ও কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়ন করবে মম।আগামী ৬ আগস্ট রোববার মম আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।
মেধাবী শিক্ষার্থী মম ২০২২ সালে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।একই প্রতিষ্ঠান থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল মম।এর আগে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় একই প্রতিষ্ঠান থেকে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।নগরের ইলেক্ট্রিক সাপ্লাই রোডের স্কলার্সহোম প্রিপাটরী স্কুল থেকে ২০১৪ সালে পিএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল।মম ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।ওই বছর সে স্কাউটের প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করে।সিলেটের স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে বিভিন্ন বিষয় নিয়ে তার একাধিক প্রবন্ধ/নিবন্ধ প্রকাশিত হয়েছে।এছাড়াও সামাজিক কর্মকান্ডেও তার সম্পৃক্ততা ছিল।
মেধাবী শিক্ষার্থী শামসি মুমতাহিনা মম সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম ও এডভোকেট মুমিনা বেগম চৌধুরীর জ্যৈষ্ট সন্তান।সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধে শহীদ তালেব উদ্দিন আহমদ মম’র আপন চাচা।আমেরিকায় উচ্চ শিক্ষা গ্রহণে মম সকলের নিকট দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved