1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

জগন্নাথপুর মডেল মসজিদের সিঁড়িতে নারী শিক্ষার্থীর ফটোসেশন, মুসল্লিদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ Time View

জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:

জগন্নাথপুর মডেল মসজিদের সিড়িতে নারী শিক্ষার্থীরা ফটোসেশন করায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

আজ বুধবার (৯ আগষ্ট) সিলেটের শেইফ অফ টমরো এডুকেশন নামের একটি ইংলিশ প্রতিষ্ঠানের উদ্যোগে ইংলিশ পড়োয়া শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথপুর মডেল মসজিদ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। 

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঐদিন জোহরের নামাজের পর পরেই সেমিনারে আসা নারী শিক্ষার্থীরা মসজিদের সিঁড়িতে ফটোসেশন ও সেলফি তোলার কারণে নামাজে আসা মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।

 নামাজে আসা মুসল্লিরা জানান, মসজিদের হল রুম ভাড়া দিলে মসজিদের পবিত্রতা রক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। এভাবে মসজিদের পবিত্রতা রক্ষার বেগাত ঘটনায় আমরা মর্মাহত। 

এ ব্যাপারে মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ জানান, এভাবে মসজিদের সিঁড়িতে ফটোসেশন করা সঠিক হয়নি। 

ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার সুপার ভাইজার আব্দুল কাইয়ুম জানান, মসজিদের হলরুম ভাড়া দেয়ার বিষয়টি আমার জানা নেই। মসজিদের সিঁড়িতে ফটোসেশন করার বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved