1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে তরুণীর বিশেষ অ** হতে ই*য়াবা ট্যাবলেট উদ্ধার করে ৮ এপিবিএন পুলিশ! “বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান

ভক্তদের মধ্যে ফিরছেন স্বপ্নের নায়ক সালমান শাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৯৪০ Time View

বিনোদন ডেস্কঃ

স্বপ্নের নায়ক সালমান শাহ। ভক্তদের মধ্যে ফিরতে চলেছেন বাংলা সিনেমার এই রাজপুত্র। সম্প্রতি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন রাজীব জাহান ফেরদৌস।

তিনি বর্তমানের জনপ্রিয় ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই দেশ-বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চ্যুয়াল জগতে।

রোববার (২৭ আগস্ট) রাতে রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুক আইডিতে সালমান শাহর ছবি পোস্ট করে লিখেছেন, প্রস্তুত হও, বাংলাদেশ! অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সাথে থাকুন!

বাংলা সিনেমার রাজপুত্রের নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। দেশের তো নয়ই, বিদেশি অনেক নায়কের সৌন্দর্যকেও হার মানিয়েছে সালমান শাহর সেই ছবি।

সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ এই সেপ্টেম্বর মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন এ স্বপ্নের নায়ক।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম এ অভিনেতার। ক্ষণজন্মা এই তারকা মাত্র ২৫ বছর বয়সে হঠাৎই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি বিদায় নেন পৃথিবী থেকে। এই নায়কের মৃত্যু নিয়ে রয়েছে রহস্য।

সালমান ভক্তরা ধারণা করছেন, রাজিব সেপ্টেম্বর মাসেই সালমান শাহ ভক্তদের এআইয়ের নতুন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved