1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে তরুণীর বিশেষ অ** হতে ই*য়াবা ট্যাবলেট উদ্ধার করে ৮ এপিবিএন পুলিশ! “বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান

তালতলীর টিসিবির ৯০ বস্তা চালসহ ট্রাক জব্দ, নগদ টাকাসহ বরগুনায় ডিলার আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩২৭ Time View

হায়দার হাওলাদার,তালতলী সংবাদদাতা:

বরগুনার তালতলীর টিসিবির ৯০ বস্তা চালসহ একটি মিনিট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসাথে নগদ ২০ হাজার টাকাসহ এক ডিলারকে আটক করা হয়। আটক হওয়া ডিলারের নাম সজিব খান (৩০) তিনি তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জালাল খানের ছেলে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ৮টার দিকে বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকা থেকে ৯০ বস্তা টিসিবির চালসহ তাকে আটক করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার তালতলী উপজেলা থেকে ট্রাক ভর্তি চাল নিয়ে রওনা দিয়েছে। আমরা সকাল থেকে লক্ষ করে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ নব্বই বস্তা চাল, বিশ হাজার টাকা ও মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের পরিচালক ডিলার সজিব খানকে আটক করতে সক্ষম হয়েছি। এবং তার বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন রয়েছে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ডিলার সজিব বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ইতিমধ্যে আমার ট্যাগ অফিসার নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের ১১৬৫ জনের চাল বিতরণ করেছে। বাকি ২০০৩ জনের এক হাজার ১৫ কেজি চাল থাকার কথা। কিন্তু ৯০ বস্তা বা ২ হাজার ৭ শ (২৭০০) কেজি চাল কোথা থেকে এসেছে এটা আমার জানা নেই।

তিনি বলেন, এর আগে আমাদের কাছে ডিলাররা জানিয়েছেন জনপ্রতি ৫ কেজি করে সকল চাল বিতরণ করা হয়েছে। ওদের কাছে অতিরিক্ত কোন চাল নেই। জব্দকৃত বাকি চাল কোথা থেকে এসেছে সেটা আমার জানা নেই। এই চাল পুরাটা তালতলী কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিলের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved