1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Title :
সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ

কুয়াকাটায় নদ-নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩২০ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা এর নদ-নদী ও পরিবেশ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ, প্রেসক্লাব, নদী পরিব্রাজক দল কুয়াকাটা, আমরা কলাপাড়াবাসী ও জাতীয় নদী জোট এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমস সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ওয়াটার্স কিপার্স বাংলাদেশের সভাপতি সুলতানা কামাল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর সমন্বয়ক শরীফ জামিল, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন, সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা ট্যূরিষ্ট পুলিশের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু ও খুলনা থেকে আসা কুয়াকাটায় আসা পর্যটক ইয়াদ হোসেন প্রমূখ।
কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু’র সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশকর্মী, সংবাদকর্মী, স্বেচ্ছাসেবক, পর্যটক, শিক্ষক ও কুয়াকাটার হোটেল-মোটেল এসোসিয়েশনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন এলাকার দখল দূষণে থাকা খাল উদ্ধার ও মরে যাওয়া খাল খনন করাসহ পর্যটন কেন্দ্রের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা ও এলাকার সংশ্লিষ্ট পরিবেশ বিপর্যয়ের কারন ও পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved