1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

বর্ণাঢ্য চাকরি জীবন শেষে অবসরে অতিরিক্ত আইজিপি ড. হাসান-উল-হায়দার বিপিএম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত আইজিপি ড. হাসান-উল-হায়দার বিপিএম এর চাকরি থেকে স্বাভাবিক অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দুপুরে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত আইজিপিগণ এবং ডিআইজিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম বিপিএম (বার)।

বক্তাগণ ড. হাসান-উল-হায়দার এর পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ড. হাসান-উল-হায়দার বাংলাদেশ পুলিশের যে সকল ইউনিটে কাজ করেছেন সেখানেই পদচিহ্ন রেখে গেছেন। তিনি চ্যালেঞ্জিং দায়িত্ব সফলতার সাথে পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছেন। বিশেষ করে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধির ক্ষেত্রে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

ড. হাসান-উল-হায়দার তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, চাকরি জীবনে আমি সিনিয়র-জুনিয়র সকল কর্মকর্তার সার্বিক সহযোগিতা পেয়েছি। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশকে আরও এগিয়ে নেওয়ার নিরন্তর প্রয়াস অব্যাহত রাখার জন্য সকল সহকর্মীর প্রতি আহবান জানান। তিনি তাঁকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানোর জন্য আইজিপি  প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved