1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
দলিল লেখক সমিতির সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বাউফলে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ এনজিও’র প্রতারণার ফাঁদে নিঃস্ব ভুক্তভোগীরা, লাখ লাখ টাকা নিয়ে উধাও ছবি কথা বলে! নারীদের নিরাপদ যাতায়াতে চালু মহিলা বাস সার্ভিস! নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছেন তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান

কলাপাড়ায় টমটম উল্টে মৃত্যু এক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫২ Time View

আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী টমটম উল্টে নিচে চাপা পড়ে বিধান মজুমদা (৩০) নামে এক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এসময় আহত হয় টমটমের থাকা আরেক আরোহী মো.হাফিজুল (২৩)। তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার দুপরের দিকে উপজেলার লোন্দা বাজার থেকে ধানখালী কলেজ বাজারগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত বিধান উপজেলা চামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মজুমদারের ছেলে। সে পৌর শহরের কনফেশনারী ব্যবসায়ী সেলিম বেকারিতে কর্মরত ছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিধান কলাপাড়া পৌর শহর থেকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর রুচির মালামাল ডেলিভারি দেওয়ার জন্য টমটমযোগে ধানখালী কলেজ বাজার এলাকয় রওনা দেয়। পথিমধ্যে রাস্তায় টমটমের সামনের চাকা ঘুরে উল্টে নিচে চাপা পড়ে মাথা থেতলে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার সাথে থাকা মো.হাফিজুল মারত্মক আঘাতপ্রাপ্ত হয়।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved