1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক! ডোমারে সরকারি ম্যাপে রাস্তা থাকলেও বাস্তবে নেই, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ডাকাত দলের সক্রিয় সদস্যের ২ জনকে আটক করেছে শাহআলী থানা! কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২

উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে শেখ হাসিনা,র বিকল্প নেই- পঙ্কজ নাথ এম পি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৪৪১ Time View

উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে শেখ হাসিনা,র বিকল্প নেইঃ পঙ্কজ নাথ এম পি।
বরিশালের হিজলায় উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে শেখ হাসিনা, র বিকল্প নেই বললেন, বরিশাল-৪ হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। ১অক্টোবর সকাল ১১টা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা আলিম মাদ্রাসায় প্রধান মন্ত্রীর দেয়া উপহার ৪তলা ভীত বিশিষ্ট ১ম তলা উদ্বোধন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় বলেই বিনা মুল্য শিক্ষার্থীদের হাতে বই, তাদের উপবৃত্তিসহ তাদের হাতে মিনি কম্পিউটার (ট্যাব) এবং শিক্ষার পরিবেশ উন্নত রাখার জন্য ভবন করে দিচ্ছেন। অতিতে যাহা ক্ষমতায় ছিল তারা এ ধরনের কোন প্রকল্প হাতে নেয়নি। উন্নয়নের ধারা অবহ্যত রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই, এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন আজ দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি. অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়বাড়িয়া ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ জোবায়ের আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহম্মেদ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার প্রমুখ। সভাপতিত্ব করেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved