1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Title :
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পরিচিতি সভা সম্পন্ন গাজীপুর সংবাদপত্র পরিষদের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক নজরুল বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার!

রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের শত কোটি টাকার জায়গা প্রভাবশালীদের দখলে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫৩৮ Time View

মো: রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া থেকে হাটাবো হান্ডি মার্কেট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় শত কোটি টাকার জায়গা প্রভাবশালীদের দখলে। স্থানীয় প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে মোটা অঙ্কের অর্থের বিনিময় দখলসত্ত্ব হস্তান্তর করছে বলেও অভিযোগ রয়েছে।
শীতলক্ষ্যা নদীর তীর ঘেষা পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ জায়গা দখলে করে বসত-বাড়ি, দোকান-পাটসহ পাকা স্থাপনা গড়ে তুলেছে স্থানীয়রা। আবার অনেকে বালু-মাটি দিয়ে ভরাট করে রাতারাতি বহুতল পাকা ভবনও গড়ে তুলছে। পানি উন্নয়ন বোর্ডের খাল ও ক্যানেল দখল হওয়ায় বিঘ্ন ঘটছে কৃষি কাজে৷ তিন ফসলী জমিতে কোনো সময় জলাবদ্ধতা আবার কোনো সময় পানির অভাবে ফসল ফলাতে পারছেনা এ এলাকার কৃষকেরা। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবগত করলেও এর কোনো প্রতীকার মিলছেনা। বছরের পর বছর অতিবাহিত হলেও এসব জায়গা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আতলাশপুর ও কাঞ্চন মৌজায় আতলাশপুর এলাকার আওলাদ হোসেনের ছেলে কাউছারের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছে এনডিই রেডিমিক্স নামক এক কোম্পানি। শুধু তাই নয় এ প্রভাবশালী কাউছারের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা বালু ভরাট করে দখলে নিচ্ছে । এভাবে ওইসব এলাকায় সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে স্থানীয়রা। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, যারা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল মুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved