1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

বাজারে আগুন লাগায় আয় ব্যয়ের হিসাব মিলাতে পারছে না সাধারণ জনগণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪২৪ Time View

ঢাকা জেলা প্রতিনিধি:

যুদ্ধের নাম বিক্রি করে বাজারে ছড়িয়ে পরছে ভয়ানক প্রতারণা আর এর উত্তাপকে পুঁজি করে দূর্নীতির জাল বিস্তার করছে অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট। ফসল ফলাতে অতিরিক্ত খরচ করেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ এই ফসলকে কেন্দ্র করে চলছে মহা বানিজ্য। ঘাটে ঘাটে চাঁদাবাজি হওয়ায় চওড়া মূল্য গুনতে হচ্ছে পাইকারি ও খুচরা ব্যাবসায়ীদের। আর এর মাশুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। এ বানিজ্য ছড়িয়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত।সাধারণ জনগণকে জিম্মি করার এক অপকৌশল চালিয়ে এরই মধ্যে সাধারণ জনগনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।এদিকে সাধারণ জনগণ কপালে ভাজ পরছে সংসার বুঝি এবার আর বাঁচানো যাবে না। যদিও কয়েক মাস ধরে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে বাড়তে থাকলেও এখন তা চলে গেছে সীমাহীন যন্ত্রনায়।বিশেষ করে স্বল্প আয়ের মানুষদের বাজারে যেতে হয় কঠিন সংগ্রামের পথ পাড়ি দিয়ে। ফলে অতিরিক্ত চাপে শ্বাসকষ্ট বাড়ছে স্বল্প আয়ের মানুষদের। চাল,ডাল,তেল,মাছ,মাংস সব কিছুতেই যেন প্রতিযোগিতা করছে দাম বাড়ানোর।
চাল ৬০ থেকে ১০০ টাকা কেজি,ডাল ১২০ টাকা, তেল প্রতি লিটার ১৭০ টাকা,মুরগির মাংস কেজি প্রতি বেড়েছে ৫০ টাকা,মাছ বাজারে চলছে রাজত্ব, গরুর গোস্তো প্রতি কেজি ৭৫০ টাকা।শাকসবজি বাজারে আগুন জ্বালিয়ে দিয়েছে ব্যবসায়িরা।১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। লাউ,কুমড়া, শসা,টমেটো, কাঁচা মরিচ, লেবু ইত্যাদি সবজির চওড়া মূল্য দেখে তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে সাধারণ জনগণের।ফলের দোকানে যেতেই ভয় বেড়ে যায় আরো। সব ধরনের ফলের মূল্য ছুঁয়েছে আকাশ।বাজারে পর্যাপ্ত পরিমাণে ফল সরবরাহ করা হলেও কিছু অসাধু ব্যবসায়িরা অতিরিক্ত দাম হাঁকাচ্ছ বাড়তি মুনাফা লাভের জন্য। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এ ভাবে যে সিন্ডিকেট পরিচালিত হচ্ছে তা কি দেখার কেউ নাই? বানিজ্য মন্ত্রণালয় যদি সঠিক ভাবে বাজার মনিটরিং করে তাহলে সাধারণ জনগণ কে এমন সমস্যার ভিতর দিয়ে যেতে হতো না বলে অভিযোগ ও আক্ষেপ করেছেন সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved