1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঠিকাদারের তৈরি গর্তে শিশুর মৃত্যু! শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যার দায়ে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ

চতুর্থ দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৪২ Time View

এম আকন্দ (স্পেশাল রিপোর্টার)

আজ বৃহস্পতিবার বিএনপি’র ঢাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিন সন্ধ্যায় চতুর্থ দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমাধান গুলো। আগামী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
চতুর্থ দফায় আবারও আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। সড়ক, রেল, ও নৌপথ সহ সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতস্থান থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সঙ্গীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা, সারা দেশের নেতা-কর্মীরাসহ হাজারো নেতা-কর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

গত ২৮ অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে আগামীকাল শুক্রবার দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করা হবে। সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত হবে। পুলিশের গ্রেপ্তার অভিযানের মুখে আত্মগোপনে আছেন রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved