1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পুরস্কার পেল ধামরাইয়ের ৬ যুবক

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ Time View

তোফায়েল আহমেদ, ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার অর্ন্তগত বাড়পাইখা গ্রামে মসজিদে একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় বাইসাইকেল উপহার পেয়েছে ৬ যুবক।
গত শুক্রবার (১০ নভেম্বর) বাদ জুমা ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাড়পাইখা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে জামে মসজিদ প্রাঙ্গণে বিজয়ীগের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর যুবক ও মুসুল্লিদের মাঝে, জায়নামাজ ও টুপি বিতরণ করা হয়। বাড়পাইখা দক্ষিণ পাড়ার মোঃ আলাল উদ্দিন এবং তার বন্ধু মহলের উদ্যোগে কিশোরদের নামাজে উৎসাহিত করা এবং আগামী প্রজন্মকে ধর্মভিরু করার জন্য এই পুরস্কারের আয়োজন করা হয়। পুরস্কার বিজয়ীদের ৪০দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায়ের শর্ত দেওয়া হয়। সর্বশেষ শর্ত পূরণ করে সফল হয় ৬ যুবক। স্থানীয় আলেম ওলামা, মুসুল্লি ও এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে মোঃ এম এ বিশ্বাস সবুজ এর সভাপতিত্বে আনুষ্ঠনিকতার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিজয়ীরা উল্লাস প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ৯নং সূতিপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা বিডি ক্রাইম টাইমস এর প্রতিনিধিকে জানান জামাতে নামাজ আদায় করলে যুবকদের পুরষ্কার এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে।
তাদের দেথে অন্যরাও নামাজে আসবে। তিনি অপারগতা প্রকাশ করে বলেন, আমি উপস্থিত থাকলে পারলে ভাল লাগত , তরুণ যুবকরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হচ্ছে। এটা ভালো দিক, তিনি তরুণদের মাদক ছেড়ে পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল ও ইসলামীক নিয়ম অনুযায়ী জীবন যাপন করার আহ্বান জানান। সেই সাথে এমন মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে আয়োজকদের ভবিষ্যতে এমন আরও কর্মসূচীর আয়োজন, মসজিদ ও মুসুল্লিদের স্বার্থে সর্বদা কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি মোঃ জাহাঙ্গীর আলম তুলা বলেন, ইবাদত হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের এমন উদ্যোগ শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। এটা আমরা প্রথম বার আয়োজন করেছি , আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইন্শা-আল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved