1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

বাউফলে এমবি বন্ধন-৫ লঞ্চ থেকে অপ্রাপ্ত প্রেমিক প্রেমিকা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৫৩ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকা-কালাইয়া যাত্রীবাহী এমবি বন্ধন-৫ লঞ্চের কেবিন থেকে স্কুল পড়ুয়া অপ্রাপ্ত প্রেমিক প্রেমিকা আটক হয়েছে।

বুধবার (২৯শে নভেম্বর) সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। প্রেমিক মোঃ রিফাত (১৬), কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামের বাসিন্দা মোঃ সেলিম রারীর ছেলে। আর প্রেমিকা মোসাঃ নাদিয়া আক্তার (১৫), টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আয়নাপুর গ্রামের বাসিন্দা মোঃ বিল্লাল মোল্লার মেয়ে।

সরেজমিনে রিফাত ও নাদিয়া জানায়, তারা তাদের বাবা মায়ের সাথে ফতুল্লা থানার লালপুর চৌধুরী বাড়ি এলাকায় ভাড়া থাকে এবং হরিহর পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রিফাত ১০ম শ্রেণিতে ও নাদিয়া ৮ম শ্রেণিতে পড়ে। সেখান থেকে থেকে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পরে গতকাল মঙ্গলবার রিফাত তার প্রেমিকা নাদিয়াকে নিয়ে তার বাড়ি কালাইয়া শৌলার উদ্দেশ্যে ফতুল্লা লঞ্চঘাট দিয়ে এমবি বন্ধন-৫ লঞ্চে একটা কেবিন ভাড়া নিয়ে দুজন কেবিনে করে কালাইয়া লঞ্চঘাট আসে।

পরে তারা স্থানীয় লোকজন ও লঞ্চ স্টাফদের কাছে সন্দেহ হলে লঞ্চঘাটে ডিউটিরত নৌ পুলিশের এসআই সুমন কে ব্যাপারটা জানান।

এব্যাপারে নৌ পুলিশের এসআই সুমন বলেন, ব্যাপারটা শোনার সাথে সাথে লঞ্চে উঠে কেবিনে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তাদের বাবা মায়ের মোবাইল নম্বর নিয়ে কথা বলি। এদিকে মেয়ের বাবা মা ফতুল্লা থানায় অভিযোগ করেছেন। এদিকে তারা তাদের ছেলে মেয়েকে নেওয়ার উদ্দেশ্যে বাউফলে আসবেন বলে জানায়। তাই তাদেরকে পরে বাউফল থানা হেফাজতে দেওয়া হয়েছে।

বাউফল থানা পুলিশ জানান, বুধবার দিন রাতেই ওই ছেলে মেয়ের বাবা মা আসলে তাদের হাতে আইনানুগ ভাবে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved