1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

র‌্যাব-১৫ এর অভিযানে হত্যার চেষ্টা মামলার ১ নাম্বার পলাতক আসামি জিয়াউর গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ Time View

এস এম আকাশ বিশেষ প্রতিনিধি

র‌্যাব-১৫ এর অভিযানে হত্যার চেষ্টা মামলার ১ নাম্বার পলাতক আসামি জিয়াউর কক্সবাজার সদর থানার লাল দীঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার।

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও বিরাজমান নানাবিধ অপরাধ দমনে প্রত্যহ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে । একই সাথে বিভিন্ন অপরাধের ফলে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়

কক্সবাজার জেলার রামু থানার মামলা নং ১/৬১২,
তারিখ-০২/১১/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/
৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড মোতাবেক গুরুতর আঘাতের মাধ্যমে অঙ্গহানি ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ১ নাম্বার পলাতক আসামী জিয়াউর রহমান’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।

উক্ত আসামী আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে গোপন তথ্যের ভিত্তিতে জানা জানতে পেরে আজ কক্সবাজারের সদর মডেল থানার লাল দীঘিরপাড় অবস্থান করছে। আজ ১২ ডিসেম্বর ২০২৩ ই তারিখ
অনুমান ১৫.১০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জিয়াউর রহমান (২৪),কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জিয়াউর রহমান কক্সবাজার জেলার রামু থানার গর্জনীয় ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved