1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

প্রকাশ্যে চলছে মাটি কাটার ধুম প্রশাসন নিরব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৮ Time View

তানভীর খান

প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাটি দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।প্রকাশ্যে চলছে মাটি কাটার ধুম। এত ওই এলাকার নির্মিত ব্যায়ে পাকা রাস্তার উপর দিয়ে দিনে শত শত ট্রাক চলায় হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট এবং স্কুল পড়ুয়া কোমলমতি ছাত্রছাত্রী।ঢাকা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন এর চর-রাজাপুর এবং আতুল্যার চরে ফসলি জমি কাটার ফলে কৃষকদের মাঝে বাড়ছে বেকারত্ব।

সরজমিনে দেখা যায়, উপজেলার মির্জাপুর এবং ধামরাই এর রাস্তার উপর দিয়ে বেপরোয়া ভাবেই চলছে এবং যার ফলে প্রায় ২০০ শতক ফসলি জমি নষ্ট করে চলছে মাহিন্দ্র ট্রাক।

খোঁজ নিয়ে জানা গেছে, চর -রাজাপুর গ্রামের রিফাত হোসেন প্রতিদিন প্রায় শত শত ট্রাক মাটি উত্তোলন ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি এবং রাস্তা হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী বাধা দিতে গেলেই হুমকির সম্মুখীন হতে হয় এমনটিই জানান চর-নবগ্রামের গ্রামের আব্দুর রহিম। চর-রাজাপুরের আমিনুর বলেন, স্কুলের পোলাপান ঠিক মত চলাফেরা করতে পারে না৷ রাস্তাঘাট ভেংগে ফেলছে মাহিন্দ্র ট্রাক দিয়ে।নতুন কহেলা গ্রামের রাজিব খান জানান, ঠিক মতো মোটরসাইকেল নিয়েও যাওয়া যায় না রাস্তার যে অবস্থা করেছে।

মাটি ব্যবসায়ী রিফাত হোসেন বলেন, সমস্যা কি এখানে আমি চালাই। এতে কার কি সমস্যা। যদি সমস্যা হয় আমাকে বলেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সাথে মুঠোফোনে কথা হলে বলেন , নির্বাচন শেষ হলে আইনত ভাবে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved