1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঠিকাদারের তৈরি গর্তে শিশুর মৃত্যু!

রূপগঞ্জে পার্কিংয়ে থাকা দুই পরিবহন বাসে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৫ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকায় পার্কিংয়ে থাকা গ্লোরি এক্সপ্রেস নামক দুইটি পরিবহন বাসে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।২১ জানুয়ারি রবিবার ভোরে ভূলতার বলাইখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোর ৫ টার দিকে পার্কিংয়ে থাকা গ্লোরি এক্সপ্রেস পরিবহনের (ঢাকা-মেট্রো -ব-১২-২৯৪৩),ও (ঢাকা-মেট্রো -ব-১৫-০৪১৬) এ দুইটি বাসে আগুন জ্বলতে দেখতে পায়। স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা করে।
পরে খবর পেয়ে ভূলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বাসের মালিক ও চালকরা বিভিন্ন মত পোষণ করেন। অন্য গাড়ির ড্রাইভার হৃদয় বলেন, ভোর ৪ টার দিকে গাড়ি নিয়ে গোলাকান্দাইল চৌরাস্তা থেকে চার পাঁচজন যাত্রী নিয়ে বলাইখাঁ এলাকায় পৌঁছানোর পর পার্কিংয়ে রাখা গাড়ির পিছনে আগুন দেখতে পাই। গাড়ি থামিয়ে লক্ষ্য করে দেখি গাড়িতে কোন যাত্রী নেই। ক্ষনিকের মধ্যেই আগুনটি ভয়ঙ্কর রূপ ধারন করে।
মূহুর্তেই আগুন পাশে থাকা আরোও একটি গাড়িতে লাগে। চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায় গাড়ি গুলো।
এ বিষয়ে বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুরে ছাই হয়ে গিয়েছে তবে কিভাবে আগুন লেগেছে তা আমি কিছু বলতে পারছিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved