1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
কঠিন, কমল ও বিচক্ষণতার সংমিশ্রণে ছাত্র নেতৃত্বের শীর্ষে আমানউল্লাহ আমান,” তারেক রহমানের কামান” অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

গাইবান্ধা পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩৪ Time View

লিংকন মিয়া,গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর সরকার পাম্পের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে শিশু মাহমুদ (১২) মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষায় ছিলো ৷ আকস্মিক মায়ের অজান্তে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা বগুড়া-ট ১১-১৬৫৩ রাইন মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু মাহমুদ’র মৃত্যু হয়।

দূর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় ৷ এ সময় রংপুর- বগুড়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ পরবর্তীতে শিশুটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পরিবারের সদস্যরা ।

এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা ৷ উত্তেজিত জনতা গাড়ী ভাংচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও চালককে আটক করে পুলিশী হেফাজতে নেয়। এরপর ঘটনাস্থলে পলাশবাড়ী থানা পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

পৌর কাউন্সিলর মতিয়ার রহমান জানান, নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের ট্রাক্টর চালক রবিউল ইসলাম ও গৃহিনী মাহমুদা বেগম দম্পতির পুত্র সন্তান।

এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে থানা পুলিশ।পুলিশ সুপার কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved