1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি কালাইয়ার নুর আলম গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৯৩ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়ার মোঃ লেদু সওদাগর ওরফে নুর আলম (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর অভিযানকারী দল।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প জানান, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৯শে ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০:০৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ি থানার ৪১৫, মীর হাজিরবাগ শরীয়তপুর জেনারেল স্টোরের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লেদু সওদাগর ওরফে নুর আলম, বাউফল উপজেলার কালাইয়া গ্রামের বাসিন্দা মোঃ মনু সওদাগর ওরফে মান্নান এর ছেলে।

জিজ্ঞাসাবাদে সে স্মীকার করে, সে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, পটুয়াখালী এর নারী ও শিশু মামলা নং-৩৬৭/০৯, প্রসেস নং-৩৬০/১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) মামলায় যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত ও ২০,০০০/- জরিমানা, অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত আসামি।

ঘটনাক্রমে জানা যায়, আসামি লেদু সওদাগর ওরফে নুর আলম দীর্ঘদিন যাবত মামলার বাদী ভিকটিম রোকেয়া বেগম’কে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। প্রেম ও ভালোবাসার অভিনয় এবং বিবাহের প্রতিশ্রুতি দিয়ে আসামি ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ভিকটিম রোকেয়া অন্তসত্বা হয়ে পড়লে আসামি লেদু সওদাগর ও তার পরিবারের সদস্যরা তাকে মেনে নিতে অস্মীকার করে। পরবর্তীতে ভিকটিম রোকেয়া বেগম লেদু সওদাগরকে ০১ নং আসামি করে আদালতে মামলা দায়ের করে। সেই মামলায় লেদু সওদাগর ওরফে নূর আলম দোষী সাব্যস্ত হয় এবং বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০,০০০/- জরিমানা, অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত করে। সে দীর্ঘদিন পলাতক থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved