1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন?

কটিয়াদীতে মেধাবী শিক্ষার্থীকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩২৭ Time View

নাঈম ইসলাম (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছে। ২রা মার্চ রাত ৯ টায় জালালপুর ইউনিয়ন চর-নোয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চর-নোয়াকান্দি গ্রামের বাসিন্দা মো: ইদ্রিস আলী লিলুর ছেলে সদ্য এইচএসসি পাশ করা মেধাবী ছাত্র সারোয়ার হোসেন (১৯), মেয়ে শাহনাজ পারভীন ইমা ও তার স্ত্রী দিলরুবা আক্তার।

আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মো: সারোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং বাকিদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ওয়াজের মঞ্চের জন্য জায়গা করতে একটা চারা গাছ কেটে দিলে সেটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে দস্তাদস্তি হয় এতে বিবাদী পক্ষের ২-৩ জন আহত হলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুত্বর আহত না হওয়ায় হাসপতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে। এতে জমানো রাগ নিয়ে একই দিনে রাত ৯টায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাতে খাবার খাওয়া অবস্থায় হামলা চালায় মামলার বাদী পক্ষ মো: ইদ্রিস আলী লিলুর বাড়িতে । এতে গুরুতর আহত হয় মো: ইদ্রিস আলী লিলুর ছেলে,মেয়ে ও তার স্ত্রী এবং ঘরের ভিতর ভাংচুর ও লুটপাট চালায়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ গণমাধ্যমকে বলেন, মো: ইদ্রিস আলী লিলু বাদি হয়ে থানায় ১২জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন,উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা একটি নিয়মিত মামলা রুজু করি। এই মামলার পাঁচজন আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। মামলাটি এখনো তদন্তধীন এবং এলাকায় পুলিশি তৎপরতা বিদ্যমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved