1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
ঢাকার পর এবার চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণ! এবার লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণ! শ্রেণিকক্ষে অশ্লীলতার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করলো প্রশাসন! অনুমোদনহীন নির্মাণে ভয়াবহ দুর্ঘটনা ! মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে উঠছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ! (পর্ব -২) মিরপুর বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এসে বেহাল অবস্থা পুলিশের সমাজের চরম অবক্ষয়ের কারণে খু*ন, ধ*র্ষন, সন্ত্রাস,পরকীয়া ও ডিভোর্স মহামারী আকার ধারণ করছে – শাহাবুদ্দিন খান, নির্বাহী সম্পাদক ঘরে সুন্দরী স্ত্রী রেখে শ্বাশুড়ি সাথে আপত্তিকর অবস্থায় আটক জামাই! নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাউফলে স্কুল মাঠে কোরবানির গরুর হাট না বসাতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ  সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দুদকের মামলা

শ্রীপুরে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৯৯ Time View

মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজ শাখা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নির্দেশে কলেজ সংলগ্ন বাগান বাড়িতে এই ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রহমত আলী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গুলজার মন্ডল এবং নাইম শেখ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান খান মনির, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মনসুর আহমেদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, শ্রীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক আক্তার হোসেন আকন্দ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল সরকার, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রানা প্রতাপ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, মাদার অব ডেমুক্রেসি দেশনেত্রী খালেদা জিয়া ধীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পরও মিথ্যা ভিত্তিহীন মামলায় উনাকে আটকে রাখা হয়েছে। আজ বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত করে রাখা হয়েছে৷ এখানে মানুষের বাক স্বাধীনতা নাই, কথা বলার অধীকার নাই, ভোটাধীকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য গণ আন্দোনের বিকল্প নাই৷ আমরা গাজীপুর ৩ আসনের মা মাটি মানুষের নেতা অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ভাই এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দল থেকে যে আন্দেলনের ডাক আসবে, তা সফল করব ইনশাআল্লাহ। এরপর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর সুস্বাস্থ্যর জন্য দুয়া করা হয়। এবংদেশ ও জাতির মুক্তির জন্য দুয়া করা হয়।
উক্ত ইফতার ও দুয়া মাহফিলে দুই শতাধিক নেতাকর্মী সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved