1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

শ্রীপুরে প্রতিবন্ধীর বসত ঘর নির্মাণে ইউপি সদস্যর বাধা প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৭৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম,

গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী লাল মিয়ার ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়ার পর, স্থানীয় প্রশাসনের নিদর্শনায় পূনরায় বসতবাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য বাঁধা দেয়।
প্রতিবন্ধী লাল মিয়ার বসতবাড়ি নির্মাণে ইউপি সদস্যের বাঁধার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে স্থানীয় গ্রামবাসী।

আজ সোমবার বিকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাঁশবাড়ি টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে কয়েক শতাধিক মানুষ ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী প্রতিবন্ধী লাল মিয়া (৫৫) উপজেলা বাঁশবাড়ি গ্রামের মৃত রহমান আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

অভিযুক্ত ইউপি সদস্য মো. ইদ্রিস আলী (৫০) উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগী লাল মিয়ার স্ত্রী রাহেলা খাতুন বলেন, স্থানীয় প্রভাবশালী সিরাজুল হক তার ছেলে মিজানুর রহমান ও আজিজুল হক,আমার বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমার বসতবাড়ি নির্মাণ করে দেয়ার
প্রতিশ্রুতি দেন পরে আজ সোমবার সকালে ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু করতে গেলে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী এসে হুমকি ধামকি দিয়ে কাঠমিস্ত্রীদের বিদায় করে দেয়।
অভিযুক্ত ইউপি সদস্য মো. ইদ্রিস আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে পরপর কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় ফোন দেয়ার পরপরই আমি মেম্বারকে এবিষয়ে মাথা না ঘামানোর জন্য জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়ার পরপরই প্রশাসনের পক্ষে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved