1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

অবশেষে কুখ্যাত ডাকাত সরদার মানিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৬৩ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর দক্ষিন জনপদের কুখ্যাত ডাকাত সরদার সাইদুর রহমান মানিক মৃধা (৩৫) কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ০৯ টি ডাকাতি, ০২ টি অস্ত্র ও ০১ খুন মামলা সহ মোট ১২টি মামলার আসামি। তিনি ০৮ বছর ধরে পলাতক ছিলো। মানিক সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের বাসিন্দা সত্তার মৃধার ছেলে।

পুলিশ জানান, পটুয়াখালী সদর থানার এসআই (নিঃ) দিপায়ন বড়াল এর নেতৃত্বে একটি আভিযানিক দল দেশের বিভিন্ন এলাকায় একাধিক বার অভিযান পরিচালনা করেন। অবশেষে র‌্যাবের সহায়তায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে রোববার (৩১শে ‘মার্চ) দুপুর ৩টার দিকে ওই কুখ্যাত ডাকাত সরদার মানিক মৃধাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় নাম পরিচয় গোপন করে সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরী করত। গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানায়, তিনি মাসের মধ্যে অন্তত পক্ষে ১৫ দিন বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মুন্সিগন্জ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতা করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয় এবং বড় বড় উৎসবের সময় তার ডাকাতির পরিমান বেড়ে যায়।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, নথি পত্র পর্যালোচনা করে ডাকাত সরদার মানিকের নামে ১১ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved