1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

ফুলছড়িতে ভূমিহীন-গৃহহীনদের মাঝে ঘড় বিতরন নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৫৬ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগবন্ধু মন্ডল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে ফুলছড়ি উপজেলার হলরুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগবন্ধু মন্ডল সাংবাদিকদের জানান, “মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঘোষিত এই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়ও কার্যক্রম গৃহীত হয়। গৃহ নির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলদারদের দখল হতে খাস জমি উদ্ধার, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্নকরণ, ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিষ্ট্রেশন এবং জমিসহ সেমি পাকা গৃহ হস্তান্তর কার্যক্রম গ্রহণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি, তৃতীয় পর্যায়ে ৩৩০ টি, ৪র্থ পর্যায়ে ২৭৩ টি এবং ৫ম পর্যায়ের (১ম ধাপে) ৫৯ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

আগামী ১০ জুন ২০২৪ খ্রি. তারিখে সারা দেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ফুলছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী ৫ম পর্যায়ের (২য় ধাপে) ১৯৯ টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন এবং একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।

উপজেলা পর্যায়ে জনাব মাহমুদ হাসান, মাননীয় সংসদ সদস্য, ৩৩ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) ও সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাসহ উপকারভোগীগণ উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved