1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার!

পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে ছওয়াব বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫৭ Time View

মোঃ শফিয়ার রহমান, খুলনা পাইকগাছা প্রতিনিধি:

ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে ছওয়াব বাংলাদেশ এর পক্ষ থেকে
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী হিসেবে চাউল ১০ কেজি,আটা২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ৪ কেজি, সাবান ১টি , বিস্কুট ১ প্যাকেট , মুড়ি ১ কেজি, খাবার স্যালাইন ৮ পিস ছওয়াবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন ও বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্ল্যা, মোঃ আলতাফ হোসেন, ৫ নং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুস কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, সোলাদানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রবীর কুমার গোলদার, শামসুর রহমান ফাউন্ডেশন এর পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা সদস্য মোঃ সোহাগ মোড়ল, মোঃ আজিবর রহমান, জাহিদুল ইসলাম, মোঃ আলামিন মোল্ল্যা, মোঃ হাসান, মোঃ আরাফাত, মোঃরিদয়, মোঃ ফাহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved