1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার!

সাদুল্লাপুরে সিএনজিসহ ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৩৯ Time View

আলমগীর কবির,

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি সিএনজিসহ ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করছে র‌্যাব। একইসাথে গোলাম রব্বানী (২২) ও খোরশেদ আলম (১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শনিবার (৮ জুন) সকাল র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার গোলাম রব্বানী লালমনিরহাট সদর উপজেলার আফজাল নগর গ্রামের অবর উদ্দিনের ছেলে ও খোরশেদ আলম পূর্ব দালাল পাড়া (আফজাল নগর) গ্রামের সহিদার রহমানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাদুল্লাপুর থানাধীন কাদেরের মোড়ের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর একটি সিএনজি তল্লাশি করা হয়। এতে ২৯৯ বোতল ফেনসিডিল ও গাড়িটি জব্দহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার ব্যক্তিদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved