1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
বিসিকের অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর বুদ্ধিভিত্তিক অনাচার বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক বরগুনায় কৃষকের ১৪ লাখ টাকার পানের বর ধ্বংসের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত কূটনৈতিক চাপে “ডোনাল্ড ট্রাম্প” কে দেয়া হচ্ছে না কুরবানী, রাখা হবে মিরপুর চিড়িয়াখানায় ! ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা !

বন্ধুকে ঈদের দাওয়াত দিয়ে গোপন অঙ্গ কেটে দেয়,পরে নিজের গোপন অঙ্গ নিজে কেটে ফেলার অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩১৫ Time View

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন সুজালপুর এলাকায় সিরাজুল(২০)নামের এক যুবককে বেলাল(২২)নামের এক যুবক ঈদের দাওয়াত দিয়ে তার গোপন অঙ্গ কেটে দেয়,পরে বেলাল নামের যুবক নিজের গোপন অঙ্গ সহ পেট গলা নিজেই কেটে ফেলারর অভিযোগ উঠেছে।

অভিযুক্ত বেলাল হোসেন ওই গ্রামের মফিজল হক মফির ছেলে এবং ঘটনার শিকার সিরাজুল পার্শ্ববর্তী তোতা মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বেলালের সঙ্গে সিরাজুলের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব চলে আসছিলো। এরই মধ্যে বেলালের খালাতো বোনের সাথে সিরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি বেলাল জানতে পেরে গোপনে ক্ষুব্ধ হয়ে উঠেন। এরই একপর্যায়ে সিরাজুলকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনেন বেলাল। তারপর ঘরে নিয়ে সিরাজুলের গোপন অঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। এ অবস্থায় গুরুতর আহত সিরাজুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত বেলাল হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর বিকেলের দিকে কামালের পাড়া ইউনিয়নের মাটেলের বিল নামক স্থানে গলা, পেটে ও লিঙ্গ কাটা যখম অবস্থায় বেলালকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বর্তমানে উভয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মততাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যাপারটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved