1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Title :
গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃ/ত্যু! বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম বিলুপ্তির পথে সমন্বয়ক শব্দটি!

বনভোজনের নৌকায় হামলা, ১২ ঘন্টা পর মিলল যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৬১ Time View

মোঃ আশরাফুল ইসলাম

বনভোজনের নৌকায় হামলা, নদীতে ঝাঁপ দেওয়ার ১২ ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ,

গাজীপুরের শ্রীপুরে বনভোজনের নৌকায় দুর্বৃত্তের হামলায় মো. নুরুজ্জামান (৩০) নামের এক যুবক নদীতে ঝাঁপ দেওয়ার ১২ ঘণ্টা পর খিরু নদীর তীরে তার মরদেহ পাওয়া গেছে ।

সোমবার (১ জুলাই) সকাল আটটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের খিরু নদীর তীরে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. নুরুজ্জামান (৩০) উপজেলার সোনাব গ্রামের মো. রুহুল আমিনের ছেলে, তিনি একজন পোলট্রি ব্যবসায়ী।

নৌকার যাত্রীরা জানান, গতকাল রবিবার নৌকায় আনন্দভ্রমণ থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের নৌকায় হামলা চালিয়ে মারধর করে। হামলায় নিখোঁজ হন ব্যবসায়ী নুরুজ্জামান।

স্বজনদের অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কয়েকজন দুর্বৃত্ত নৌকায় হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে নারী-পুরুষসহ অনেকেই আহত হয়েছে।

যাত্রী শাহাদাত হোসেন বলেন, ‘৩৫ জনের একটি দল নৌকায় নদীপথে আনন্দভ্রমণে যাই। সকাল থেকে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদ-নদীতে ঘোরাঘুরি শেষে বাড়িতে ফিরছিলাম সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে। কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের আব্দুস ছালামের দোকান নামক স্থান অতিক্রম করার সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এ সময় অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করে।

কমপক্ষে ৩০ মিনিট মারধর করে সবার সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।’
নিহত নুরুজ্জামানের ছোট ভাই আব্দুল হামিদ বলেন, ‘সারা রাত ভাইকে খুঁজে কোনো সন্ধান পাইনি। সোমবার সকালে খিরু নদীর তীরে ঝোপঝাড়ের ভেতরে ভাইয়ের মরদেহ দেখতেপাই।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ‌ ময়নাতদন্তের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved