1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক! ডোমারে সরকারি ম্যাপে রাস্তা থাকলেও বাস্তবে নেই, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ডাকাত দলের সক্রিয় সদস্যের ২ জনকে আটক করেছে শাহআলী থানা!

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৩০সেপ্টেম্বর সোমবার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন।সভায় বক্তব্য রাখেন নারাণয়গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদু, আব্দুর রহিম খোকা, মোঃ ফয়েজ মিয়া, আরিফুল ইসলাম, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, যুগ্ম আহবায়ক সজিব মিয়া, রাফসান হাসান, যুবদল নেতা মুছা আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় খন্দকার তৈমুর আলমের তৃণমূল বিএনপির ও ওলামালীগের সন্ত্রাসীরা এখন বেপরোয়া হয়ে ওঠেছে। তৃণমূল বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজ, মামলাবাজ মোতাহার হোসেন এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোসর কেন্দ্রীয় ওলামালীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাদক সম্রাট মোশারফ হোসেন নাঈম সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের সৃষ্টি করছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। এলাকায় প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে। তারা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসীরা সাজানো মামলায় আসামী করে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে। ওই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved