1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির

আমতলীতে ওয়াকফে জমিতে দখল করে ডেইরি ফার্ম নির্মান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View

মোঃ মনিরুল ইসলাম, আমতলী বরগুনা জেলা প্রতিনিধিঃ

আমতলী গুলিশাখালী ইউনিয়নে ওয়াকফে এস্টেটের জমি দখল করে অবৈধভাবে ডেইরি ফার্ম নির্মানের অভিযোগ পাওয়া গেছে রিপন আকনের বিরুদ্ধে।

বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী বাজার সংলগ্ন ৫নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়,ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী রিপন আকন প্রভাব খাটিয়ে ওয়া্কফে সম্পত্তি দখল করে।
গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের মৃত আলী আহমদ তালুকদার তার সম্পত্তির ৩ একর ২৬ শতক জমি ওয়া্কফে করে যান। পরবর্তীতে ওয়াকফে এস্টেটের মোতয়াল্লি মোস্তফা তালুকদার সম্পত্তি দেখভাল করেন। এই সম্পত্তির আয় ব্যয়ের হিসাব সুবিধাভোগীগনকে না জানিয়ে তার মধ্যে থেকে ৫৭ শতক জমি স্থানীয় প্রভাবশালী রিপন আকনের সাথে টাকার বিনিময়ে পাঁচ বছরের অবৈধ চুক্তি নামা করেন এবং সেখানে ১একর ২শতক জমি দখল করে স্থায়ী পাকা ঘর ডেইরী ফার্ম নির্মান করেন।
এ বিষয়ে সুবিধাভোগী অভিযোগকারী আরিফ তালুকদার বলেন, মোতয়াল্লি জমি চাষাবাদ ও কৃষি কাজের জন্য লিজ দিতে পারেন কিন্তু স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ সম্পুর্ন ওয়া্কফের পরিপন্থী। অভিযোগকারী আরো বলেন আমাদের পৈত্রিক সম্পত্তি রিপন আকনের সাথে যোগসাজস করে মোতয়াল্লি টাকার বিনিময়ে বেহাত করার প্রচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমতলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এই সম্পত্তি রক্ষা করার জন্য আমতলী প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

অভিযুক্ত রিপন আকন বলেন, আমি টাকার বিনিময়ে লিজ নিয়েছি।লিজ বৈধ কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ওয়াকফা এস্টেটের মোতয়াল্লী মোস্তফা তালুকদার শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, উচ্ছেদের জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেয়া হয়েছে।

আমতলী সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন,প্রাথমিকভাবে নির্মান কাজ বন্ধ করে দিয়েছি এবং উচ্ছেদের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved